মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪১, ৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তাকিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মোস্তাকিমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেললাইন সংলগ্ন ইয়াছিনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মো. মোস্তাকিম (৪২) আলীগঞ্জ এলাকার জোড়া ৫ম তলার বাসিন্দা এবং মৃত ইউনুস মোল্লার ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারের পর মোস্তাকিমের পূর্বের অপরাধের তথ্য যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।