রোববার, ০৮ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ডাকাত সরদার আসলামসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৯:১৬, ৮ নভেম্বর ২০২৬

বন্দরে ডাকাত সরদার আসলামসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

বন্দরে বিশেষ অভিযানে ডাকাত সরদার আসলামসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো বন্দর থানার  ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে আসলাম (৩৪) ও একই থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে আলমগীর (৩৭)।

রবিবার (৮ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার সোনাচড়া এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের ওই দিন দুপুরে বন্দর থানার দায়েরকৃত একটি ডাকাতি মামলায় রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ধৃত ডাকাত সরদার আসামের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। সে সাথে তার বিরুদ্ধে ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।