রোববার, ০৮ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩১, ৮ নভেম্বর ২০২৬

বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রতীকী ছবি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।  এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর)  সকাল ১০টায়  বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার।

বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।