বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে তাসনিম ফ্যাক্টরিকে ২০ হাজার জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৩, ১৮ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে তাসনিম ফ্যাক্টরিকে ২০ হাজার জরিমানা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স মিলস লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে। 

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্ষতিপূরণ ধার্য করা প্রতিষ্ঠানটি হলো- তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স মিলস লিমিটেড (সিপিপি)। প্রতিষ্ঠানটির সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত।