শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে চার দিনের চেষ্টায় ৮ ফুটের কুমির উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৪, ১৯ নভেম্বর ২০২৬

বন্দরে চার দিনের চেষ্টায় ৮ ফুটের কুমির উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে চার দিনের টানা চেষ্টায় অবশেষে পুকুর থেকে প্রায় আট ফুট লম্বা একটি কুমির উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাতাকাটা পুকুরপাড় থেকে কুমিরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর বন বিভাগের সহায়তায় সেটিকে সাফারি পার্কে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাতাকাটা পুকুরে কুমিরটির উপস্থিতি ধরা পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুমিরটি উদ্ধারে গত চার দিন ধরে প্রশাসন, বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট ও স্থানীয় লোকজনের সমন্বয়ে চেষ্টা চালানো হয়। অবশেষে বৃহস্পতিবার সম্মিলিত প্রচেষ্টায় সেটিকে আটক করা সম্ভব হয়।

উদ্ধারকাজে সংশ্লিষ্টরা জানান, প্রায় চার দিন নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে। কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বন বিভাগের সহযোগিতায় সেটিকে সাফারি পার্কে স্থানান্তর করা হচ্ছে।

উদ্ধার অভিযানে সহায়তা করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট, ইউনিয়ন পরিষদ, পুলিশ, ফায়ার সার্ভিস, সংবাদকর্মী, গ্রাম পুলিশ, স্থানীয় জেলে ও এলাকাবাসী।