বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জুতার সোল তৈরির গোডাউনে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৯, ১৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে জুতার সোল তৈরির গোডাউনে আগুন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা রেলস্টেশন সংলগ্ন জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোডাউনের আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোডাউনটিতে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ফতুল্লা থানা পুলিশ ও পাগলা-আলিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর আনুমানিক ৪ টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।