মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লিয়নের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মহানগর যুব সংহতির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৪, ২৪ জুলাই ২০২২

আপডেট: ০১:১৭, ২৪ জুলাই ২০২২

লিয়নের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মহানগর যুব সংহতির

আরিফুর রহমান লিয়ন

নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুর রহমান লিয়নের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির নেতৃবৃন্দরা। 

শনিবার (২৩ জুলাই) রাতে এক বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানান মহানগর যুব সংহতির নেতারা। 

বার্তায় তারা জানান, একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে যুব সংহতি নেতা লিয়নের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র করা হলে তাদের দাঁতভাঙা সমুচিত জবাব দেয়া হবে।