বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগের অফিসে ব্যানার লাগালো কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

না.গঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগের অফিসে ব্যানার লাগালো কর্মীরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের প্রধান ফটকে দলীয় নামে ব্যানার লাগানো হয়েছে। এসময় দলটির কয়েকজন নেতাকর্মীদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতেও দেখা গেছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নং রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, এসময় ব্যানারটি লাগিয়ে দলীয় স্লোগান দেন নারায়ণগঞ্জ মহানগর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগর সভাপতি পদপ্রার্থী সাদিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জা সহ ৫/৬ কর্মী। পরে তারা দ্রুত সটকে পড়েন।

এর আগে ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থান শুরু হলে শহরে ক্ষুব্দ ছাত্রজনতা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়টিতে ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয়। পরে এটি পরিত্যক্ত ভবনে রূপ নেয়।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।