ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা আবু মোহাম্মদ মাসুম। তার প্রচেষ্টায় নির্বাচনী ক্যাম্পেইনকে শক্তিশালী ও ফলপ্রসূ করা সম্ভব হয়েছে।
আবু মাসুম গত কয়েক মাস ধরে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। তার নেতৃত্বে যুবদল কর্মীরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে। বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের কাছে বিএনপির প্রার্থীর জন্য ভোট চাওয়া, বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ এবং নির্বাচনী ব্যানার লাগানোর কাজগুলো তিনি নিজে সম্পাদন করেছেন।
মাসুমসহ যুবদল নেতাকর্মীদের কঠোর পরিশ্রম এবং অবিরাম প্রচেষ্টার ফলস্বরূপ, নির্বাচনী এলাকাগুলোর মানুষকে একত্রিত করা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। মাসুমের নেতৃত্বে যুবদল কর্মীরা নির্বাচনী মাঠে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ করেছে।

