ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর কেন্দ্রীয় কবরস্থানে রাস্তা নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় যুবদল নেতা আবু মুহাম্মদ মাসুমের উদ্যোগে এ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ এই কাজ সম্পন্ন করা হয়।
এ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করে এসএম আবাসন লিমিটেড। দীর্ঘদিন ধরে কবরস্থানের অভ্যন্তরীণ রাস্তা চলাচলের অনুপযোগী থাকায় দাফন কার্যক্রমে অংশ নিতে আসা এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ত। নতুন রাস্তা নির্মাণের ফলে এখন জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণকারীদের যাতায়াত অনেক সহজ হবে বলে স্থানীয়রা জানান।
রূপগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আনোয়ার হোসেন এই রাস্তা নির্মাণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সবচেয়ে দুঃখজনক বিষয়, তিনি এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাকেও এই কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এই কেন্দ্রীয় কবরস্থানে জাঙ্গীর, বিংরাব ও সুরিয়াবসহ মোট এগারো সমাজের মানুষ দাফন করা হয়। ফলে কবরস্থানটির গুরুত্ব স্থানীয়দের কাছে অত্যন্ত বেশি। রাস্তার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা তাফসিরুল হক ওবায়দুল, মাইনুল করিম সুমন, মুরাদ হাসান আমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর মোল্লা, যুবদল নেতা মোতালিব, আবদুল্লা ভুইয়া, মাছুম দেওয়ান, সাজেদুল করিম, মোহাম্মদ দিলু মিয়া, রতন মিয়া, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

