বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আ.লীগের কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনায় আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আ.লীগের কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনায় আটক ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার লাগানের ঘটনায় সায়মন নামের একজন আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের দুই নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে কার্যালয় দখলের ঘোষণা দেন স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী। এসময় কার্যালয়ের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে স্লোগানও দেন তারা।

এঘটনার পর বিকেলে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং সেই ব্যানার খুলে ফেলেন। সন্ধ্যার দিকে সায়মন নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের দাবী ব্যানার টানানোর সময় সায়মন আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঘটনাটির বিষয়ে আমরা অবগত হয়েছি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।