বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডিসিকে শুভেচ্ছা সদর বন্দর ফতুল্লার এমপির, সমস্যা সমাধানে আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ডিসিকে শুভেচ্ছা সদর বন্দর ফতুল্লার এমপির, সমস্যা সমাধানে আলোচনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সদর–বন্দর ও ফতুল্লা আসনের সংসদ সদস্যরা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের সংসদ সদস্য আবুল কালাম জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তারা নিজ নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক সমস্যা সমাধানে তাগিদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।