বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ফলের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ফলের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফাইল ছবি

​আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নারায়ণগঞ্জে ফলের বাজারে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের ২ নম্বর রেলগেট এলাকা ও নিতাইগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।

​অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে রমজানে চাহিদাসম্পন্ন খেজুর ও অন্যান্য মৌসুমি ফলের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো এবং প্রতিটি খেজুরের বক্সের ওপর নাম ও দামের ট্যাগ স্পষ্টভাবে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওজনে কম না দেওয়া এবং মোটা ওজনের ঠোঙা ব্যবহার থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা খাদ্য পরিদর্শক সালাউদ্দিন জুয়েল এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন। 

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো রমজান মাসজুড়ে এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।