বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগণ কল্যাণে কাজ করুণ: আবুল কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

জনগণ কল্যাণে কাজ করুণ: আবুল কালাম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, শহর-বন্দরের সকল নাগরিকদের দায়িত্ব আমাদের উপর অর্পিত। তাই জনগণ কল্যাণে সকলে একজোটে কাজ করুণ। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধৈর্য্যশীল ভূমিকায় আজ আমাদের সকলের জয় হয়েছে। বন্দরের বিএনপি ও যুবদলকে আরো গতিশীল করতে হবে। প্রবীন নবীন ও তারুণ্যেদের ভোটে এবার বিএনপি সরকার গঠন করেছে। সেই জন্যই তারুণ্যের স্বপ্্েনর বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ শুরু করেছে। তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নবীগঞ্জে নবনির্বাচিত এমপি আবুল কালামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বন্দর থানা যুবদলের সাবেক নেতৃবৃন্দরা।

বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া দিয়ে কুশল বিনিময় করেন।

এ সময় বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বলেন, শহর-বন্দরের জনপ্রিয় আবুল কালাম সাহেব। তাই বার বার জনগণের রায় নিয়ে চারবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত ১৯ বছর যাবৎ শহর বন্দরে যেসব উন্নয়ন হয়নি এবার আবুল কালামের নেতৃত্বে উন্নয়ন দেখবেন সাধারণ মানুষ।