বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বাজার মনিটরিং, জরিমানা ৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে বাজার মনিটরিং, জরিমানা ৫ হাজার

কালীর বাজার এলাকায় অভিযান

নারায়ণগঞ্জ শহরে রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এসময় একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শহরের কালীর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাজারে একটি কেকের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরী ও লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অর্থদণ্ড প্রদান করা হয়।  

নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজা বলেন, অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান ও কাঁচা বাজারের বিভিন্ন দোকান ঘুরে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে বাজার বিক্রিত পণ্যের মূল্যের অবস্থা সম্পর্কে খোঁজ নেয়া হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করার ব্যাপারে সকলকে সতর্ক করা হয়।