সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাখাওয়াতকে শুভেচ্ছা রেজা রিপনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সাখাওয়াতকে শুভেচ্ছা রেজা রিপনের

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় রেজা রিপন এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে অভিনন্দন জানান। বার্তায় তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী নগর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে এডভোকেট সাখাওয়াত হোসেন খানের ওপর যে আস্থা রাখা হয়েছে, তা তিনি দক্ষতা ও সততার সঙ্গে বাস্তবায়ন করবেন বলে তিনি বিশ্বাস করেন।

রেজা রিপন আরও উল্লেখ করেন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সাখাওয়াত হোসেন খানের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আইনজীবী হিসেবে তার পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক নেতৃত্ব নগরীর নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতা প্রয়োজন। এডভোকেট সাখাওয়াত হোসেন খান সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেই নগরবাসী আশাবাদী।