ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় রুহুল আমিন শিকদার নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানান।
বার্তায় তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ও শিল্পসমৃদ্ধ নগরী। এই নগরীর প্রশাসনিক দায়িত্ব গ্রহণ একটি বড় দায়িত্বের পাশাপাশি বড় সুযোগও। এডভোকেট সাখাওয়াত হোসেন খান তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে এই দায়িত্ব সফলভাবে পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রুহুল আমিন শিকদার বলেন, একজন আইনজীবী ও রাজনৈতিক সংগঠক হিসেবে সাখাওয়াত হোসেন খানের দীর্ঘদিনের পথচলা রয়েছে। সেই অভিজ্ঞতা নগরীর নাগরিক সেবা উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে তিনি দায়িত্বশীল ও জনবান্ধব সিদ্ধান্ত নেবেন এমন বিশ্বাসও ব্যক্ত করেন তিনি।

