ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা আদালত এলাকায় এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও সম্মান জানান তারা।
শুভেচ্ছা বিনিময়কালে আজীজুল ইসলাম রাজীব বলেন, নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবার মানোন্নয়নে এডভোকেট সাখাওয়াত হোসেন খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। একজন অভিজ্ঞ আইনজীবী ও রাজনৈতিক সংগঠক হিসেবে তার দক্ষতা নগরবাসীর কল্যাণে কাজে লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এডভোকেট সাখাওয়াত হোসেন খান ছাত্রদল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ নগরী। এখানকার নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়নসহ সব বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি। রাজনৈতিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

