ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় এটিএম কামাল এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে অভিনন্দন জানান।
বার্তায় তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল নগরীর প্রশাসকের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে এডভোকেট সাখাওয়াত হোসেন খানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আইনগত জ্ঞান এই দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এটিএম কামাল আরও বলেন, নারায়ণগঞ্জের নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন প্রশাসক কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা নগরবাসীর। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলে নারায়ণগঞ্জ আরও সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় এটিএম কামাল এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনকালে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি নগরবাসীর আস্থা ও প্রত্যাশা পূরণে তিনি দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

