বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাতেমের নির্দেশে রাসেলের নেতৃত্বে অবরুদ্ধ এমপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১২, ৪ মার্চ ২০২৬

হাতেমের নির্দেশে রাসেলের নেতৃত্বে অবরুদ্ধ এমপি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ'র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করেছেন হাতেমের অনুসারীরা। এসময় হাতেমের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানার সদস্য সচিব রাসেল মাহমুদের নেতৃত্বে হাতেমের অনুসারীরা প্রায় দুই ঘন্টা হাতেমকে অবরুদ্ধ করে রাখে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে।

ইফতারের আগ মুহুর্তে জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে উপস্থিত হন এমপি আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। 

বক্তব্য প্রদানকালে হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলেন আল আমিন। এসময় হাতেম উঠে চলে গেলে রাসেলের নেতৃত্বে তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

এসময় আল আমিনকে হাতেমের কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবী করেন রাসেল। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে উদ্ধার করে আনে।