আলোচনা সভা
নারায়ণগঞ্জ শহরের বর্জ্য ব্যাবস্থাপনা যানজট নিরসন ও যোগাযোগ ব্যাবস্থার আধুনিকায়নের জন্য চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশনের সাথে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (৩ মার্চ) নগরভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় নারায়ণগঞ্জ শহরের যেমন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও যানজট নিরসন ও গণপরিবহন ব্যাবস্থা ঢেলে সাজানোর ব্যাপারে আলাপ আলোচনা করা হয়।
এছাড়ও নগরীর যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের জন্য আলোচনা করা হয় আলোচনা সভায়। নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষা নদীতে টানেল নির্মাণ বিষয়সহ অন্যান্য উন্নয়ন প্রকল্প নিয়ে এসময় আলোচনা অনুষ্ঠিত।
নাসিক প্রশাসক সাখাওয়াত জানান, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানিটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা প্রকৌশল কোম্পানি। প্রতিষ্ঠানি রাস্তা, সেতু, বন্দর ও রেলওয়েসহ প্রধান অবকাঠামোগত প্রকল্প নির্মাণে বিশ্বজুড়ে কাজ করে। আমরা নারায়ণগঞ্জ শহরের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে এগুলো সমাধানের জন্য আলোচনা করেছি।
এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদগন উপস্থিত ছিলেন।

