সোমবার, ০২ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজিং বন্ধে ব্যবস্থা নিন : এমপি আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৪, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৩৫, ২ মার্চ ২০২৬

ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজিং বন্ধে ব্যবস্থা নিন : এমপি আল আমিন

সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন

ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি তোলা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়ে কিছু অসাধু চক্র অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে মাটি উঠিয়ে নিচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও গভীরতা নষ্ট হয়ে যাচ্ছে। নৌ পুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সোমবার (২মার্চ) দুপুরে সদর উপজেলার বক্তাবলী-মধ্যনগর ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমপি আল আমিন এসব কথা জানান।

এমপি আরও জানান, এলাকায় জলাবদ্ধতা কমাতে এবং মাদক দূর করতেও কাজ শুরু হয়েছে। তিনি মনে করেন, প্রশাসন ও সাধারণ মানুষ একসাথে কাজ করলে এলাকার উন্নয়ন দ্রুত সম্ভব।

সেতু উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, সংযোগ সড়ক না থাকায় আগে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটত, এমনকি প্রাণহানিও হয়েছে। এখন সেতু ও সড়ক একসাথে চালু হওয়ায় এলাকাবাসী স্বস্তি পাবেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ও উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।