ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে মতবিনিময় করছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ঘটনাটিকে নজিরবিহীন উল্লেখ করে সাখাওয়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের অডিটোরিয়ামে সিটি করপোরেশনের সকল পরিচ্ছন্নতা কর্মীদের সাথে মতবিনিময় করেন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এসময় নিজেদের নানা অসুবিধা ও দাবী দাওয়ার কথা প্রশাসকের কাছে তুলে ধরেন পরিচ্ছন্নতা কর্মীরা।
এসময় পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল বলেন, আমাদের নিয়ে কখনো কেউ এভাবে বসেনি। অডিটোরিয়ামে আনেনি। আজ আমরা সরাসরি আমাদের কথা বলতে পারছি। নাসিকের ইতিহাসে এটা নজির। আপনাকে ধন্যবাদ৷ আপনি এটা আমাদের জন্য করেছেন।
উত্তরে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, আপনাদের পাশে আমি আছি। আপনারা নাসিক ও নগরবাসীকে দিন, আমি আপনাদেরকে সাধ্যমত দিব। আপনারা নগরবাসীর পাশে থাকলে আমাকে আপনাদের পাশে পাবেন।
এসময় পরিচ্ছন্নতা কর্মীদের সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করার আহ্বান জানান সাখাওয়াত।

