মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সোয়েটার কারখানায় গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১১, ২ মার্চ ২০২৬

ফতুল্লায় সোয়েটার কারখানায় গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়।

সোমবার (২ মার্চ) রাত ৮টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে-লিগো সোয়েটার কারখানায় এঘটনা ঘটে।

কারখানার প্রোটাকশন ম্যানেজার বাবুল আহমেদ জানান, আগুনে বয়লারের অধিকাংশ স্থান পুড়ে ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, কারখানার বয়লারের তিতাস গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন অনেকটা উপড়ে উঠায় এলাকাবাসীর মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পড়েছিল। তখন জাতীয় জরুরি নাম্বারে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। আগুনে বয়লারের অধিকাংশ স্থান পুড়ে গেছে।