রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৬, ১ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি মীরেরস চর এলাকায় ব্রম্মপুত্র নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ সার্কেল) মোহাম্মদ তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা তিনজনকে করে এ জরিমানা করেন।  আটককৃতরা হলেন-হুমায়ুন কবির, মোহাম্মদ আলী ও শহিদুল ইসলাম। 

সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ সার্কেল) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, উপজেলার দড়িকান্দি মীরের চর এলাকায় কনকর্ড রিভার ভিউ নামের একটি কোম্পানি ব্রম্মপুত্র নদের জায়গায় দখল করে বালু ভরাট করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় বালু ভরাট কাজে কর্মরত তিন ড্রেজার শ্রমিক হুমায়ুন কবির, মোহাম্মদ আলী ও শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি ড্রেজারের মাধ্যমে ভরাট করা বালু  আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।