রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২০, ১ মার্চ ২০২৬

বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার 

ফাইল ছবি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে তার নিজ কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সাইবার ইউজার দলের আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীবের সভাপতিত্বে উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সহ-সভাপতি এস. আলম সাইদুল, নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সহ-সভাপতি এম. এ. সাত্তার ভুট্টো, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দল নেতা এস. আলম আয়ান, মোঃ রাব্বী আহমেদ, মোঃ আল আমীন, বন্দর থানা সাইবার ইউজার দলের মোঃ সোহেল, সদর থানা সাইবার ইউজার দল নেতা নাফিজ রহমান তালুকদার, আবু মালেক, দ্বীন ইসলাম, রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন। 

এই সময় দরূদ পাঠ এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো এবং '৭১ ও '২৪ এর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।