ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরে ছিনতাই প্রতিরোধে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
সোমবার (২ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু একথা জানান।
তিনি বলেন, শহরের ছিনতাইকারীরা সাবধান হয়ে যান। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি কালাম সাহেবের নির্দেশে আবুল কাউসার আশার তত্বাবধানে শহরের মন্ডলপাড়া থেকে চাষারা পর্যন্ত ছিনতাইকারী ধরার জন্য স্বেচ্ছাসেবক টিম দিনরাত রাস্তায় কাজ করছে।
ছিনতাইকারীদের উৎপাত ঠেকাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। ছিনতাইকারীদের শনাক্ত করে তদের পুলিশের হাতে তুলে দেয়া হবে বলে জানান তিনি।
পাঁচ আগষ্টের পর থেকেই নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের উৎপাত ব্যাপক আকার ধারণ করেছে। পুলিশি টহলের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের এধরণের তৎপরতা ছিনতাইয়ের সমস্যা আরও কমিয়ে আনবে বলে আশা নগরবাসীর।

