রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে: আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৫, ১ মার্চ ২০২৬

সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে: আবদুল জব্বার 

মাওলানা আবদুল জব্বার

১লা মার্চ নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে রবিবার, বাদ আসর নারায়ণগঞ্জ শহরে এক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

এসময় তিনি বলেন মাওলানা আবদুল জব্বার বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। তিনি সমাজের বিত্তবানদের নিয়মিত যাকাত প্রদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরো বলেন, সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে আগে ব্যক্তিকে সংশোধ করতে হবে তাহলেই রাষ্ট্র সংশোধন সম্ভব। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুর রহমান, দেওভোগ মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুল উলুম শায়েখ সানি।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মোঃ অমিত হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য, যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।