রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে সংসদ সদস্য দিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৮, ১ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে সংসদ সদস্য দিপু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল তিন শ ফিট সড়কে গত ৯ ফেব্রুয়ারি ট্রাকের ধাক্কায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

শনিবার দুপুরে তার পরিবারের সঙ্গে দেখা করেন নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নিহত যুবদল নেতার পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি আনোয়ার হোসেনের ছেলে মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব নেন। তিনি তার পরিবারের যেকোনও বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।