সোমবার, ০২ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সড়কের একপাশে হকার চটে বা টুকরিতে বসবে : সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ২ মার্চ ২০২৬

সড়কের একপাশে হকার চটে বা টুকরিতে বসবে : সাখাওয়াত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ঈদের পর শহরে কোন চৌকি, ভ্যান তারা ব্যাবহার করতে পারবে না। দুই ফুট যায়গায় চটে বা টুকরিতে করে নিয়ে তারা বসবে, সেটাও রাস্তার এক পাশে৷ এখানে দুই তিন লাইন নয়, এক লাইনে হকার বসবে। এটি কঠোরভাবে তদারকি করা হবে। এর একটা সমাধান আশা করি হবে। তাদের পুনর্বাসনেরও চিন্তা রয়েছে। আমরা সিটি করপোরেশনের জায়গা থাকলে সেখানে হকারদের পুনর্বাসন করবো, এপার্টমেন্ট করবো না।

সোমবার (২ ফেব্রুয়ারি) একান্ত সাক্ষাৎকারে একথা জানান সাখাওয়াত। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাগরিক সেবার যে ঘাটতি রয়েছে আমি সেই ঘাটতি পূরণে কাজ করবো। অনেকেই আমার কাছে ফোন করছেন। পানির সমস্যার কথাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়েছি, দ্রুত সেই কাজগুলো হবে।

তিনি আরও বলেন, আমি সাংবাদিকদেরও সহযোগিতা চাই। আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। সমালোচনা করবেন আপত্তি নেই। কিন্তু আমাকে সুযোগ ও সময় দিয়ে সেটা করতে হবে।

যানজট ও হকার সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যা যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসার যায় সেজন্য কাজ করবো। আপনারা ইতিমধ্যে শহরে কিছু উন্নতি দেখতে পারছেন। এই সমস্যা সমাধানে আমাদের পরিকল্পনা চলছে। আমি সংসদ সদস্য, ডিসি, এসপিকে নিয়ে আলোচনা করছি।

এ হকাররা আমাদের সমাজেরই। তাদের কীভাবে মূল্যায়ন করা যায় সেটা আমরা বিবেচনা করবো। আমার পূর্ববর্তী মেয়র সিটি করপোরেশনের সব জায়গায় এপার্টমেন্ট করে একটি মহলকে দিয়ে গেছে। এ জায়গা সকল নাগরিকের ব্যাবহারের জন্য দিয়ে গেলে ভাল হত।