বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কলেজ থেকে বের করে ছাত্রদল, ইফতারে এমপি আলামিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৪, ৪ মার্চ ২০২৬

কলেজ থেকে বের করে ছাত্রদল, ইফতারে এমপি আলামিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিকেএমইএর সভাপতি হাতেমের অনুসারীদের সাথে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের অনুসারীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩ মার্চ) ফতুল্লায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। এর আগে তোলারাম কলেজের একটি অনুষ্ঠান থেকে হাতেমকে বের করে দিয়েছিল ছাত্রদল নেতাকর্মীরা। 

জানা যায়, জামায়াতে ইসলামীর সমর্থিত পেশাজীবি ফোরামের ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ আল আমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও। এসময় মঞ্চে না বসার সিদ্ধান্ত জানান আল আমিন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আল আমিন বলেন, আমি ফ্যাসিস্টের দোসরদের সাথে স্টেজ শেয়ার করতে পারি না। আমরা যারা গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছি আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়। 

এ ঘটনার পরে হাতেম ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। এসময় হাতেমের অনুসারীরা আল আমিনকে অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিনকে উদ্ধার করে। 

এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের তোলারাম কলেজের একটি অনুষ্ঠান থেকে নিট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে বের করে দিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এর আগে একাধিক সভা সমাবেশে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে সমালোচনা করেন এবং তাকে সরকারি বেসরকারি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর জন্য অনুরোধ করা হয়।