সোমবার, ০২ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন রেজা রিপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪২, ২ মার্চ ২০২৬

বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন রেজা রিপন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন তার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া চেয়েছেন। 

সোমবার (২ মার্চ) রেজা রিপনের পিতা ডাঃ এম এ ওয়াহাবের মৃত্যুবার্ষিকী।

রেজা রিপন বলেন, আমার আব্বা নারায়ণগঞ্জ জেলার প্রথম সিভিল সার্জন, খানপুর হাসপাতালের সুপাররেন্টট্যান্ট, বি এম এ নারায়ণগঞ্জ জেলার নির্বাচিত সাবেক সভাপতি মরহুম ডাঃ এম, এ, ওয়াহাব সাহেবের মৃত্যুবার্ষিকী। আপনাদের সকলের কাছে আমি উনার জন্য দোয়া চাই। আল্লাহ যেন উনার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ জায়গা দান করেন।