বুধবার, ২৪ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিকের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৮, ২৪ জুন ২০২৬

নাসিকের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নগর উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (২৪ জুন) সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সভায় সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন ও নগর ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।