সোমবার, ১৩ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কতদিন বাঁচবো জানি না, আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪১, ১২ জুলাই ২০২৬

কতদিন বাঁচবো জানি না, আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই: সাখাওয়াত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা চাই ভাল মানুষগুলো এগিয়ে আসুক। আমি কতদিন বাঁচবো জানি না। এর আগে আমি আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই।

রোববার (১২ জুলাই) নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির (২০২৬-২০২৮) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহর আমাদের অবহেলা ও বিভেদের কারণে ভুল ভাবে পরিচিত করেছি। সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আমরা চাই সেই প্রাচ্যের ডান্ডির সেই ঐতিহ্য পিরে আসুক।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ শাহীনের সঞ্চালয়নায় সভাপতি শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলালউদ্দিন, মহসচিব জহিরুল হক ভুইয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ-সভাপতি মোরশে সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুরুউদ্দিন।

নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ শাহীন বলেছেন, আমাদের শহরের দীঘদিনের সমস্যা যানজট ও হকার। এগুলো থেকে আমাদের মুক্ত করার জন্য নাসিকের প্রশাসকের কঠোরতা চাই। যানজটের মূল কারণ অটোরিক্সা ও ফুটপাতে হকার দখলদারীতে। নাসিকের প্রশাসকে পাশে ব্যবসায়ীরা থাকবে সব সময়, আমরা শহর থেকে হকার ও অটোরিক্সা মুক্ত নগর চাই। নতুন প্রজন্ম আধুনিক নারায়ণগঞ্জ ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলে দিয়ে যেতে পারি।

নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি শাহজাহান বলেছেন, গত ১৮ বছর ধরে নিজেদের মধ্যেই সমস্যা সমাধান করেছি। আমরা ব্যবসায়ী এই প্রাচ্যের ডান্ডিতে পথচলা বাধাগ্রস্থ হচ্ছি। নারায়ণগঞ্জ ধনী জেলা হলেও এখন জনগণ ও আমরা ব্যবসায়ীরা সমস্যা মধ্যে পড়েছি। একটা হলো হকার ও আরেকটা হলো অটোরিক্সা। বাসা থেকে বাসে উঠতে আমাদের ৩০ মিনিট/৪০ মিনিট লেগে যায়। এখন যেহেতু রাজনৈতিক বিভাজন নেই, তাই নারায়ণগঞ্জ সর্বস্তরের মানুষ নিয়ে শহরের যানজট ও হকার উচ্ছেদ করতে পারবেন। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে নারায়ণগঞ্জবাসী ফুটপাত দিয়ে হাটাহাটি করতে পারছে না। আজকে নাসিকের প্রশাসক কাছে এই দাবিগুলো আমাদের ব্যবসায়ীদের জোড়ালো দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, চাঁদা তুলে সংগঠন করা যায় না। বিগত সময় থেকে এখনো আমাদের কোন চাঁদা নেয়নি বিধায় আমাদের সমিতির ফান্ড নেই। যার কারণে নাসিকের প্রশাসকের কাছে আমাদের সমিতির জন্য অফিসে জায়গা দিয়ে সংগঠনটি আরো গতিশীল করার অনুরোধ করছি।