রোববার, ১২ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছোটবেলায় যত গাছ দেখেছিলাম এখন তা নেই: রেজা রিপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৮, ১২ জুলাই ২০২৬

আপডেট: ২২:১০, ১২ জুলাই ২০২৬

ছোটবেলায় যত গাছ দেখেছিলাম এখন তা নেই: রেজা রিপন 

ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আমরা ছোটবেলায় নারায়ণগঞ্জে যত গাছ দেখেছিলাম এখন তা আর নেই। অনেক গাছ কাটা পড়েছে। সেই তুলনায় গাছ আমরা রোপন করিনি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিস্থাপন হতে পারে এই বৃক্ষরোপণের মাধ্যমে। আমরা এই সিদ্ধান্তের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

রোববার (১২ জুলাই) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, তারেক রহমানের বৃক্ষরোপণের কথা বলতে গিয়ে বহু আগের একটা স্মৃতি মনে পড়ে গেল। আমি তখন অনেক ছোট ছিলাম। আমাদের দেশের সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরব গেলেন, তিনি উপহার নিয়ে গেলেন এক লক্ষ নিমের চারা। গরীব দেশের একজন প্রধানমন্ত্রীর এই নিমের চারা উপহার পেয়ে তৎকালীন সৌদি বাদশা খুশি হলেন। আপনারা যারা হজে গিয়েছেন, দেখেছেন। আরাফার ময়দানে লক্ষ লক্ষ নিমের চারা। সেই দেশে এই গাছগুলোকে বলা হয় জিয়া গাছ।

তিনি আরও বলেন, একজন গরীব দেশের রাষ্ট্রনায়ক তার বুদ্ধিমত্তার মাধ্যমে সারা দুনিয়ায় জিয়া গাছ পরিচিত করে দিয়ে গেলেন। সারা দুনিয়ার মানুষ যতদিন এই গাছ বেঁচে থাকবে ততদিন জিয়াউর রহমানের নাম উচ্চারিত হবে।