ফাইল ছবি
জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের পক্ষে প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউজ পরিদর্শন করেছেন। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ডিএনডি প্রকল্পের আওতায় শিমরাইল পাম্প স্টেশন এই পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা পাম্প স্টেশনের সার্বিক কার্যক্রম, পানি সরবরাহ ব্যবস্থা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যেই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শন ও সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময়ে শিমরাইল পাম্প হাউস সরকারি কর্মকর্তাদের সহযোগীতা করার জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিদ দলের আহবায়ক টিএইচ তোফা ও যুবদল নেতা মো. সাজ্জাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএ) সেলিম হোসেন দিপু, উপ-প্রকৌশলী মো. রাকিব হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিদ দলের আহবায়ক টিএইচ তোফা, বিএনপি নেতা মো. সেলিম মেম্বার, বিএনপি নেতা মো. কবির হোসেন, নাসিক ৪নং ওয়ার্ড বিএনপি সিনিয়ার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাহাবুব হোসেন, যুবদল নেতা মো. সাজ্জাদ হোসেন, নাসিক ৫নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. হারুন আর রশিদ সহ অংঙ্গ সংঠনের নেতাকর্মী।

