বুধবার, ১৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে জুলাই উদযাপনে উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৫, ১৪ জুলাই ২০২৬

না.গঞ্জে জুলাই উদযাপনে উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ, দিবস দুটির তাৎপর্য তুলে ধরা এবং সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় দিবস দুটিকে কেন্দ্র করে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মৃতিচারণ, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা প্রয়োজন।

তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতায় ‘জুলাই শহিদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সফলভাবে পালনের আহ্বান জানান।