মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী আন্দোলনের ত্রাণ সংগ্রহ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৬, ১৪ জুলাই ২০২৬

ইসলামী আন্দোলনের ত্রাণ সংগ্রহ কর্মসূচি

ফাইল ছবি

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ডিআইটি চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, ওমর ফারুক, দীনি সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, মোস্তফা তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় টিম ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তারা দুর্গত মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহযোগিতা পৌঁছে দিচ্ছে। তাই সাধারণ মানুষের দেওয়া সহায়তা যথাযথভাবে বন্যার্তদের কাছে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি বন্যার্তদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।