প্রতীকী ছবি
বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ এলাকার রোমান মিয়ার ছেলে জুয়েল (৩৫) একই থানার কলাগাছিয়া ইউনিয়নের সেরসারদী এলাকার মামুন মিয়ার ছেলে ইমন (২৮) একই থানার একই ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার ফারুক মিয়ার ছেলে ওয়াজেদ (৩৭) ও একই বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪০)। ধৃত ৪ জনের মধ্যে ৩ জনকে পুলিশ আইনের ১৫১ ধারায় ও অপর আটককৃত তাজুলকে পুলিশ আইনের ৩৪ ধারায় সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১২ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

