মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৯, ১৪ জুলাই ২০২৬

বন্দরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে  ২৫ পিছ ইয়াবা ট্যকবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার শাহীমসজিদস্থ বউবাজার এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে নাসির হোসেন সানি (৩৬) একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে রতন (২৩) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে অপর মাদক কারবারি শাওন (২৬)। এ ব্যাপারে এসআই আল আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৭(৭)২৬। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১২ জুলাই) রাতে ১০টা ৪০ মিনিটে বন্দর থানার শাহীমসজিদস্থ বউবাজারস্থ মাজু মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এদেরেক গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বন্দর শাহীমসজিদ, বউবাজার, দত্তবাড়ীসহ এর আশেপাশের এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।