মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে কৃষকদল নেতাকে গুলি: যুবলীগ নেতাসহ ১০ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৮, ১৪ জুলাই ২০২৬

বন্দরে কৃষকদল নেতাকে গুলি: যুবলীগ নেতাসহ ১০ জনের নামে মামলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ওয়ার্ড কৃষকদলের সভাপতি রায়হান বেপারীকে(৩০) কুপিয়ে ও গুলি করে জখম করার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতা সায়েম (৩০) ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। গত শনিবার (১১ জুলাই) রাতে বন্দর থানার  রাজবাড়ি বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত রোববার (১২ জুলাই) রাতে আহত রায়হান বেপারী মা রাবেয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(৭)২৬।

মামলার আসামীরা হলো, বন্দর থানার  রাজবাড়ি বালুর মাঠ এলাকার জালুর ছেলে যুবলীগ নেতা সায়েম, তারেক(২৫) নাইম(২৩), শামীম(২২) , আমিন(২২) মুন্না(২৬) কেটু নাসির(৫০), সাব্বির( ২৬) , সাইদুর(২৩), পারভেজকে(৩০) আসামী করা হয়।
আহত রায়হানের মা রাবেয়া বেগম জানান, তার ছেলে রায়হান বেপারি ২২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি।  যুবলীগ নেতা সায়েম গংয়ের সাথে তার পূর্ব বিরোধ ছিল। শনিবার রাত ১১ টার দিকে রায়হানের সাথে সায়েম গংয়ের রাস্তায় দেখা হলে তারা ধারালো অস্ত্র নিয়ে রায়হানের ওপর হামলা চালায়। এ সময় তারা রায়হানকে  এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে আহত করে এবং  পিস্তল দিয়ে পিঠে একাধিক গুলি করে। এ সময় পরিবারের সদস্যরা রায়হানকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, রায়হান ও সায়েম এক সঙ্গে জমিজমা ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে  বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের  ধরে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামী গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।