মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৮, ১৪ জুলাই ২০২৬

বন্দরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ফাইল ছবি

বন্দরে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে ১ সন্তানের জননী সাদিয়া আক্তার (২৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী গৃহবধূ  সাদিয়া আক্তার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়া এলাকার সাঈদ হোসেনের ছেলে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। গত সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আত্মহননকারী গৃহবধূর মা শিরিন বেগম বাদী ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।
আত্মহননকারী গৃহবধূর স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছে, গত শুক্রবার পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসী স্বামী বিল্পব হোসেনের সাথে গৃহবধূ সাদিয়া আক্তারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে শ্বশুর বাড়ির চৌচালা টিনশেড বসতঘরে আড়ার সাথে  ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরবর্তীতে ভিকটিমের নাবালক পুত্র মুস্তাকিম ঘরের দরজা খুলে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।ময়না তদন্তের রির্পোট হাতে পেলে আত্মহত্যার কারন জানা যাবে। পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।