বুধবার, ১৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ রাজীবের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫২, ১৪ জুলাই ২০২৬

নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ রাজীবের

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী। আজ বাংলাদেশে সেই পরিবেশ বিরাজমান। আপনারা আমাদের ভাই। বিএনপি নেতাকর্মীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরাও আমাদের বিশ্বাসের প্রতিদান দিয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও উল্টো রথ উৎসব উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। কেউ যেন দুরভিসন্ধিমূলক চিন্তা বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। 

এই ধর্মীয় অনুষ্ঠানে যেন বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। পুলিশ রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করবে। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে।

নিষিদ্ধ সংগঠন যেমন আছে তেমনি অনেক সংগঠন উপর থেকে ভাল কথা বলে ভেতর থেকে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা সকলে সমন্বয় করে স্বেচ্ছাসেবক টিম তৈরি করুন। যেন কেউ কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।