বুধবার, ১৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডিসির সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ডিসির সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি

জনসাধারণের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা তাদের নানা সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের কাছে সরাসরি তুলে ধরেন। জেলা প্রশাসক আগত নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় বিভিন্ন অভিযোগ ও সমস্যা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নাগরিকরা যাতে সরকারি সেবা গ্রহণে হয়রানি বা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি এবং তাদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে নিয়মিতভাবে প্রতি বুধবার এ গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের কাছে নিজেদের সমস্যার কথা জানানোর সুযোগ পাচ্ছেন।

গণশুনানিতে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।