বুধবার, ১৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহবান সাখাওয়াতের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৩, ১৯ আগস্ট ২০২৬

চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহবান সাখাওয়াতের

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি অনেক জায়গা দেখেছি চাঁদা চায় কিন্তু নাম প্রকাশ করে না। নাম না বললে আইনগত ব্যবস্থা নেয়া যায় না। 

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারী ক্লাবে এ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। 

তিনি বলেন, কোন অন্যায় ও দুবৃর্ত্তর কাছে মাথানত করা যাবে না। আপনাদের আয় থেকে অন্য কেউ নিয়ে যেতে না পারে সে জন্য সরকার ও সিটি কর্পোরেশন পক্ষ থেকে সক্রিয় থাকবে। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকবো। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ হোসিয়ারি মালিকরা এখন উন্নত মানের পোশাক তৈরি করছে, এগুলো কারণে বিদেশে রপ্তানী জন্য প্রণোধনা দিচ্ছে সরকার।

অনুষ্ঠানে এসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মোঃ দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মোঃ আব্দুল হাই, মোঃ মিজানুর রহমান, মোঃ আতাউর রহমান, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, মোঃ সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।