বুধবার, ১৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাঁদাবাজদের কখনো ভয় পাবেন না: বদু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৪, ১৯ আগস্ট ২০২৬

চাঁদাবাজদের কখনো ভয় পাবেন না: বদু

বদিউজ্জামান বদু

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারি মালিকদের জন্য আমরা লাঠি মিছিল করেছি, প্রয়োজনে আবারো করবো। আমরা প্রতিনিয়ত করবো কিন্তু আপনারা চাঁদাবাজদের কখনো ভয় পাবেন না। 

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারী ক্লাবে এ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সাখাওয়াত সাহেব বললেন, চাঁদাবাজ নাম বলতে চান না। এগুলো থেকে বের হয়ে আসবে হবে চাঁদাবাজদের নাম প্রকাশ্যে বলবেন। তাহলে আমাদের ব্যবস্থা নিতে সহজ হবে।

অনুষ্ঠানে এসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মোঃ দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মোঃ আব্দুল হাই, মোঃ মিজানুর রহমান, মোঃ আতাউর রহমান, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, মোঃ সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।