মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারী ক্লাবে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে এসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মোঃ দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মোঃ আব্দুল হাই, মোঃ মিজানুর রহমান, মোঃ আতাউর রহমান, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, মোঃ সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও হোসিয়ারী শিল্পের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা হোসিয়ারী শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

