ফাইল ছবি
“হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি” (একটি জাতীয় মানবাধিকার সংস্থা) নারায়ণগঞ্জ জেলার ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৪০ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কার্যকরী পরিষদে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক দীল মোহাম্মদ দীলুকে সভাপতি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এইচ এম সোহেল আহামেদ কে সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ পি পি) এডভোকেট মো: ইব্রাহীম মানিককে অর্থ সম্পাদক করা হয়েছে।
৩১ আগস্ট (সোমবার) হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান/ প্রধান নির্বাহী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মাদ সাঈদুল হক সাঈদ স্বাক্ষরিত পত্রে আগামী এক বছর মেয়াদি এই কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়।
“হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি” নারায়ণগঞ্জ জেলার অনুমোদিত অন্যান্য সদস্যরা হলেন—এডভোকেট মোঃ আবু তাহের তালুকদার সিনিয়র সহসভাপতি, মোঃ হাবিবুল্লাহ বাতেন সায়মন সিনিয়র সহসভাপতি, মোঃ সোহাগ আলী সহসভাপতি, মোঃ লতিফ প্রধান সহসভাপতি, মোঃ শাহজাহান মাদবর সহসভাপতি, মোঃ মিজানুর রহমান সিকদার সিনিয়র সহসাধারণ সম্পাদক, মোঃ মামুন হোসেন সহসাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক, মোঃ কুদ্দুস প্রধান সহসাংগঠনিক সম্পাদক।
এছাড়া মোসাঃ হেলেনা আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা, এডভোকেট মোঃ আমজাদ হোসেন মানবাধিকার বিষয়ক সম্পাদক, মরিয়ম আক্তার আইন বিষয়ক সম্পাদক, মোঃ রিয়াজ উদ্দীন আহমেদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, মোঃ সোহাগ কাজী সমাজকল্যাণ সম্পাদক, মোঃ নুরুল ইসলাম ঢালী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোঃ আবু সাঈদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, এডভোকেট আলমগীর হোসেন নারী ও শিশু বিষয়ক সম্পাদক, ইকবাল হোসেন গণমাধ্যম বিষয়ক সম্পাদক, মোঃ মেহেদী হাসান শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক, মোঃ আল আমিন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ মাসুদ শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, মোঃ হেলাল বেপারী ক্রীড়া সম্পাদক এবং মোঃ আব্দুল হান্নান খন্দকার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ মোস্তফা, মোঃ আব্দুল মালেক, মোসাঃ জায়েদা আক্তার, মোসাঃ হনুফা আক্তার, মোঃ আসলাম, লাবন্য আক্তার, নাদিরা আক্তার, হাজী মোঃ মোতাহার হোসেন, মোঃ সেলিম, মোঃ জুয়েল, মোসাঃ মেঘলা আক্তার ও মোঃ রমজান হোসেন।

