বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিক ১২ নং ওয়ার্ডে জব্বারের মশক নিধন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪১, ১৪ অক্টোবর ২০২৬

নাসিক ১২ নং ওয়ার্ডে জব্বারের মশক নিধন কর্মসূচি

মশা নিধন কর্মসূচি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১২ নম্বর ওয়ার্ডের খানপুর পোলস্টার ক্লাব মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাদ আসর আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কেবল ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, মশা নিধনের পাশাপাশি আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা, ডোবা-নালা ও জমা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হতে পারে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম।

​এছাড়াও উক্ত কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগরী ও স্থানীয় ১২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে স্থানীয় এলাকাবাসী ও ডোবা-নালা পরিচ্ছন্নকরণসহ মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়।