বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৫, ২৮ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ জরিমানা ধার্য করে। 
অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। হাসপাতালটি আড়াইহাজারের ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত।